শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে র‌্যাবের অভিযান: নোয়া গাড়িসহ ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে সরকারি খেজুর যাবে এতিমখানায় ইউএনওদের অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের নির্দেশ রৌমারীতে অবৈধভাবে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা নালিতাবাড়ীর সীমান্ত এলাকায় পুলিশের অভিযান, ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার রমজানকে ঘিরে নকলায় মানবিক উদ্যোগ: খাদ্য সহায়তার সঙ্গে ফ্রি চিকিৎসা সেবা বাঙ্গরার চাপিতলায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ কেলেঙ্কারি—৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেটসহ স্টোরকিপার আটক নালিতাবাড়ীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, ৯০ জনের পণ্য গায়েব নারী ও কন্যার অধিকার সুরক্ষায় নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নারীর অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে র‌্যাবের অভিযান: নোয়া গাড়িসহ ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে একটি নোয়া (NOAH) গাড়িসহ ৫৬ কেজি গাঁজা উদ্ধার এবং দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মুসল্লী এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় একটি নোয়া গাড়ি তল্লাশি করে বিজয় মিয়া (২৬), জেলা কিশোরগঞ্জ এবং শিফন মিয়া (২২), জেলা নরসিংদীকে আটক করা হয়।


র‌্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশেষ কৌশলে গাড়িতে লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া গাড়ি এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।


এ ঘটনায় গ্রেপ্তার দুই মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর