মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী ও কন্যার অধিকার সুরক্ষায় নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নারীর অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান সীমান্তে গ্রেপ্তার শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কিশোরগঞ্জ ইসলামিয়া সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ১৭ রমজান: ইসলামের ইতিহাসে গৌরবময় দিন—ঐতিহাসিক বদর যুদ্ধ- কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে পেশাজীবীদের ইফতার মাহফিল। পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কিশোরগঞ্জে পাগলা মসজিদে সাংবাদিকের ওপর হামলাকারী দুই সন্ত্রাসী গ্রেফতার। পাগলা মসজিদে নিলাম কাভার করতে গেলে সিন্ডিকেটকারীরা হামলা করে আহত দুই টিভি সাংবাদিক – বিশ্বজুড়ে হামলার হুঁশিয়ারি: ইসরায়েলের দূতাবাসগুলোকে ঘিরে ইরানের কড়া বার্তা

নারীর অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “আজকের পদক্ষেপ, আগামীতে ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।
আলোচনা সভায় প্রধান অতিথিসহ বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গঠন সম্ভব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক এ বি এম সিদ্দিক চঞ্চল, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার সভাপতি এস কে শাহীন নবাব।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেত্রীবৃন্দ, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর