মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী ও কন্যার অধিকার সুরক্ষায় নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নারীর অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান সীমান্তে গ্রেপ্তার শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কিশোরগঞ্জ ইসলামিয়া সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ১৭ রমজান: ইসলামের ইতিহাসে গৌরবময় দিন—ঐতিহাসিক বদর যুদ্ধ- কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে পেশাজীবীদের ইফতার মাহফিল। পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কিশোরগঞ্জে পাগলা মসজিদে সাংবাদিকের ওপর হামলাকারী দুই সন্ত্রাসী গ্রেফতার। পাগলা মসজিদে নিলাম কাভার করতে গেলে সিন্ডিকেটকারীরা হামলা করে আহত দুই টিভি সাংবাদিক – বিশ্বজুড়ে হামলার হুঁশিয়ারি: ইসরায়েলের দূতাবাসগুলোকে ঘিরে ইরানের কড়া বার্তা

নারী ও কন্যার অধিকার সুরক্ষায় নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, কারিতাস, সবুজ বাংলা, ব্র্যাক, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট, এসডিএফ, আরডিএস, ইসলামিক রিলিফ বাংলাদেশ, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সনাক সভাপতি মো. আব্দুল ফাত্তাহ্ এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, নারীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতীয় সংসদে নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসন রাখা হয়েছে। তিনি নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করে তাদের আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বলেন, নালিতাবাড়ীতে প্রতিটি নারীর সম্মান, সুযোগ ও অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির যে অঙ্গীকার করেছে, তার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, নারীর স্বাধীনতাই নারীর প্রকৃত মুক্তি। তাই নারীদের জন্য নিরাপদ ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পাশাপাশি নারীদের পারিবারিক সম্পত্তির ন্যায্য বণ্টন এবং সম্পত্তির অধিকার রক্ষায় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ট্রাইবাল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কেয়া নকরেক বলেন, সমাজে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের জন্য নারীদের দোষারোপের প্রবণতা বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ সময় টিআইবি নালিতাবাড়ী সনাকের পক্ষ থেকে সনাক সভাপতি মো. আব্দুল ফাত্তাহ্ এবং সনাক সদস্য সূচিত্রা চিসাম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টিআইবি’র বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
বক্তারা বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দলীয় নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক ও নির্বাচনী ক্ষেত্রে অর্থ, পেশীশক্তি, ধর্মীয় প্রভাব ও পুরুষতান্ত্রিকতার ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর