বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীর সীমান্ত এলাকায় পুলিশের অভিযান, ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার রমজানকে ঘিরে নকলায় মানবিক উদ্যোগ: খাদ্য সহায়তার সঙ্গে ফ্রি চিকিৎসা সেবা বাঙ্গরার চাপিতলায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ কেলেঙ্কারি—৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেটসহ স্টোরকিপার আটক নালিতাবাড়ীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, ৯০ জনের পণ্য গায়েব নারী ও কন্যার অধিকার সুরক্ষায় নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নারীর অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান সীমান্তে গ্রেপ্তার শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কিশোরগঞ্জ ইসলামিয়া সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ১৭ রমজান: ইসলামের ইতিহাসে গৌরবময় দিন—ঐতিহাসিক বদর যুদ্ধ-

নালিতাবাড়ীর সীমান্ত এলাকায় পুলিশের অভিযান, ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

 

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার সীমান্তঘেঁষা চাটকিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের খবর পেয়ে এসআই নুরুল আমিন ও এসআই রাসেল রৌহান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল চাটকিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথায় বহন করা পাঁচটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত পাঁচটি বস্তা থেকে মোট ৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদ জব্দ করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর