শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে পেশাজীবীদের ইফতার মাহফিল। পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কিশোরগঞ্জে পাগলা মসজিদে সাংবাদিকের ওপর হামলাকারী দুই সন্ত্রাসী গ্রেফতার। পাগলা মসজিদে নিলাম কাভার করতে গেলে সিন্ডিকেটকারীরা হামলা করে আহত দুই টিভি সাংবাদিক – বিশ্বজুড়ে হামলার হুঁশিয়ারি: ইসরায়েলের দূতাবাসগুলোকে ঘিরে ইরানের কড়া বার্তা ভারতের নৌ মহড়া শেষে শ্রীলংকার উপকূলে মা/র্কি/ন সাবমেরিন হা/ম/লায় ৮৭ জন ই/রা/নি সৈনিক নিহত শিশুদের ঝগড়া নিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫ শান্তিপূর্ণ ভোটে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নতুন কমিটি ঘোষণা আয়াতুল্লা আলী কামিনী জায়গায় এখন তার ছেলে ইরানের সর্বোচ্চ নেতা কতটুকু সত্য ? রাষ্ট্রীয় ঘোষণা সহ বিস্তারিত জানুন “বিশ্বের হাতে আকাশঢাকা ডিফেন্স সিস্টেম, বাংলাদেশের ভরসা শুধু নেতার ভাষণ!”

পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ি চত্বরে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গতকাল পাগলা মসজিদের নিলাম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকুর ওপর হামলা চালায় একটি সিন্ডিকেট চক্রের লোকজন। এতে তারা আহত হন।
এ ঘটনায় ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর