বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীর সীমান্ত এলাকায় পুলিশের অভিযান, ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার রমজানকে ঘিরে নকলায় মানবিক উদ্যোগ: খাদ্য সহায়তার সঙ্গে ফ্রি চিকিৎসা সেবা বাঙ্গরার চাপিতলায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ কেলেঙ্কারি—৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেটসহ স্টোরকিপার আটক নালিতাবাড়ীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, ৯০ জনের পণ্য গায়েব নারী ও কন্যার অধিকার সুরক্ষায় নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নারীর অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান সীমান্তে গ্রেপ্তার শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কিশোরগঞ্জ ইসলামিয়া সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ১৭ রমজান: ইসলামের ইতিহাসে গৌরবময় দিন—ঐতিহাসিক বদর যুদ্ধ-

রমজানকে ঘিরে নকলায় মানবিক উদ্যোগ: খাদ্য সহায়তার সঙ্গে ফ্রি চিকিৎসা সেবা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

 

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টার।

এ উপলক্ষে গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে অবস্থিত হেলথকেয়ার সেন্টার প্রাঙ্গণে দিনব্যাপী এক কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার ১১৫ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তার ফুড প্যাকেট বিতরণ করা হয়। একই সঙ্গে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দন্ত ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান
এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইয়্যেদ খালিদ মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার শরিফুল ইসলাম।

আয়োজকরা জানান, হেলথকেয়ার সেন্টারটিতে প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিনা ভিজিটে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, যা এলাকার সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর