বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে সরকারি খেজুর যাবে এতিমখানায় ইউএনওদের অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের নির্দেশ রৌমারীতে অবৈধভাবে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা নালিতাবাড়ীর সীমান্ত এলাকায় পুলিশের অভিযান, ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার রমজানকে ঘিরে নকলায় মানবিক উদ্যোগ: খাদ্য সহায়তার সঙ্গে ফ্রি চিকিৎসা সেবা বাঙ্গরার চাপিতলায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ কেলেঙ্কারি—৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেটসহ স্টোরকিপার আটক নালিতাবাড়ীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, ৯০ জনের পণ্য গায়েব নারী ও কন্যার অধিকার সুরক্ষায় নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নারীর অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান সীমান্তে গ্রেপ্তার শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ

রৌমারীতে অবৈধভাবে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

 

আকাশ খান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে মোঃ হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার উপজেলার ৫ নং যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রৌমারী থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযান চলাকালে অবৈধভাবে ভেকু মেশিন ব্যবহার করে মাটি উত্তোলনের সময় মোঃ হাফিজুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলেই জরিমানার সম্পূর্ণ অর্থ পরিশোধ করেন। জরিমানা প্রদান সাপেক্ষে তাকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও সরকারি জমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর