রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

শেরপুরে লিচুর বিচি গলায় আটকে চার বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গলায় লিচুর বিচি আটকে রবিউল ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ওই গ্রামের রেজাউলের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু রবিউল আনুমানিক রাত আটটার দিকে লিচু খাচ্ছিল। অসাবধানতাবশত সে লিচুর বিচি গিলে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাসকষ্ট শুরু হয় এবং সে ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, রাত পৌনে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়ন আহমেদ নূর এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এই ঘটনাটি আবারও ছোট শিশুদের খাওয়াদাওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর