বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

মুরাদনগরে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

রিপোর্টার: অনিক হাসান

কুমিল্লার মুরাদনগর উপজেলার শোলাপুকুরিয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৩ মে ২০২৫) সন্ধ্যায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪ বছর বয়সী এক শিশুর।

নিহত শিশুর নাম (শিশুর নাম জানা না থাকায় উল্লেখ করা হয়নি), সে শোলাপুকুরিয়া গ্রামের কাদের মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির দাদা নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন। দাদার পেছন পেছন শিশুটিও বের হয়ে আসে। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

পরিবারের লোকজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলেন, ছোট্ট শিশুটির এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এ ঘটনার পর থেকে শিশুটির পরিবার গভীর শোক ও বিষণ্নতায় ভেঙে পড়েছে।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর