বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে জনতার দলের আলোচনা সভা: ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় যুব সমাজের প্রতি আহ্বান

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৭১ বার দেখা হয়েছে

শেরপুর জেলা ( প্রতিনিধি)

শেরপুরে নালিতাবাড়ী উপজেলার ৪নং নয়াবিল ইউনিয়নে জনতার দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সাম্য, ইনসাফ, ন্যায্য ও প্রগতি” – এই চারটি মূলনীতিকে ভিত্তি করে আয়োজিত সভাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

রবিবার (১৫ জুন ২০২৫) বিকাল ৫টায় এই আলোচন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর আরো বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদে ইমামরা । বক্তব্যে সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর বলেন, “ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের সর্বস্তরে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “জনতার দল তৃণমূলের অধিকার রক্ষার রাজনীতি করে। আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধারণ জনগণ। এই ধরনের আলোচনার মাধ্যমে দলীয় কর্মীদের মধ্যে সচেতনতা ও সংগঠনকে গতিশীল করা সম্ভব।”
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের জনতার দলের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ইনসাফ, সাম্য এবং সামাজিক ন্যায়ের পক্ষে দলটির অবস্থান তুলে ধরেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে একটি সাংগঠনিক পরিকল্পনা ঘোষণা করা হয়, যেখানে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনতার দলের কার্যক্রম আরও শক্তিশালী করার ঘোষণা দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর