শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ, ২৬ জুন ২০২৫:
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। “মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি আজ সকাল ১০টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়।

র‍্যালিতে কিশোর ও যুব সমাজের বিপুল অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং মাদকের বিরুদ্ধে গণসচেতনতামূলক প্ল্যাকার্ড, ফেস্টুন ও শ্লোগানে মুখর ছিল পুরো শহর।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দ বলেন,

“মাদক একটি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবার সম্মিলিত ভূমিকা দরকার।”

র‍্যালির শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে শুধু আইন নয়, নৈতিক মূল্যবোধ ও ইসলামী জীবনাদর্শের চর্চা অপরিহার্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর