সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

শেরপুরের নালিতাবাড়িতে ২৫১ বোতল ভারতীয় মদসহ ১ মাদক কারবারি আটক।

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি

নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ২৫১ বোতল ভারতীয় মদসহ সুজন মিয়া (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৬ জুন বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন মিয়া বুরুঙ্গা পুড়াবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে মাদকমুক্ত শেরপুর গড়ার লক্ষ্যে ডিবি’র ওসি সালেমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ীর উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় থেকে বিপুল পরিমাণ মদসহ সুজনকে হাতেনাতে ধরা হয়।

ডিবি’র ওসি সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার সকালে জানান, আটককৃত সুজন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এই কারবারে জড়িত। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর