বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

শেরপুর জেলায় অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ সুরক্ষা, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেন নালিতাবাড়ী উপজেলা।

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

শেরপুর জেলা ( প্রতিনিধি)

অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ সুরক্ষায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও ফারজানা আক্তার ববি ও এসিল্যান্ড আনিসুর রহমান নালিতাবাড়ী উপজেলা প্রথম স্থান অর্জন করেন ও শেরপুর জেলা প্রশাসকের কাছ থেকে বিশেষ সম্মাননা লাভ করেছেন।

২০২৪-২০২৫ অর্থ বছরের শেরপুর জেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অদম্য প্রচেষ্টা এবং পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শেরপুর জেলার প্রথম স্থান অর্জন করেন নালিতাবাড়ী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি প্রথম স্থান অধিকার করে বিশেষ সম্মাননা লাভ করেছেন। একই সাথে, তাঁর নেতৃত্বাধীন দল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছে।

একই অর্থবছরে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে ভূমি কর্মকর্তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করে বিশেষ সম্মাননা পেয়েছেন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

এই অর্জনগুলো অবৈধ বালু উত্তোলন বন্ধে এবং পরিবেশ সুরক্ষায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের দৃঢ় অঙ্গীকার এবং সফল প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একই সাথে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ নাগরিক পরিষেবাতেও তাদের দক্ষতা ও কার্যকারিতা সর্বমহলে প্রশংসিত হয়েছে। নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের এই ধারাবাহিক সাফল্য স্থানীয় জনগণের জন্য একটি নিরাপদ ও সুসংগঠিত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর