রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

শেরপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী প্রতিনিধি, শেরপুর:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১১ জুলাই) ভোরে উপজেলার পানিহাটা সীমান্তপথে বিএসএফ-এর ২২ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্প এই পুশইন কার্যক্রম চালায়। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ৬ জন রয়েছেন।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, প্রায় দুই বছর আগে এসব ব্যক্তি কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন এবং নয়াদিল্লিতে অবস্থান করতে থাকেন। সম্প্রতি ভারতীয় পুলিশের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছে বৈধ কাগজপত্র বা ভারতীয় পরিচয়পত্র না থাকায় তাদের প্রথমে বিমানযোগে নয়াদিল্লি থেকে গৌহাটি নেওয়া হয় এবং পরে বিএসএফ কর্তৃক বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফেরত আসা সবাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা। তাদের সঙ্গে আত্মীয়-স্বজনদের যোগাযোগের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (৩৯ বিজিবি) পুশইন হওয়া ব্যক্তিদের গ্রহণ করে পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর