বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

স্বপ্নে দেখা সেই ব্যক্তির কথাই মিললো! রওজা মনির হত্যাকাণ্ড…!

  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৫ বার দেখা হয়েছে

রওজা মনির হত্যাকাণ্ড: স্বপ্নে দেখা সেই ব্যক্তির কথাই মিললো! হত্যার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না!

📍 কিশোরগঞ্জ সদর, চরমারিয়া:

মাত্র ৬ বছরের নিষ্পাপ শিশু রওজা মনির লাশ পাওয়া গেছে নিখোঁজের ৫ দিন পর, বাড়ির পাশের একটি পাটক্ষেতে। এ নির্মম হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে পুরো এলাকা। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকাবাসী, স্বজন ও সচেতন নাগরিকরা ক্ষোভে ফেটে পড়েছে।

বিশেষ তথ্য অনুযায়ী, এক ব্যক্তি কয়েকদিন আগে রাতে স্বপ্নে দেখেছিলেন রওজার লাশ পাটখেতে রয়েছে। অবাক করার বিষয়, সেই কথাই অবশেষে বাস্তবে মিলে যায়।

🔴 এখন পর্যন্ত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কিন্তু এই হত্যাকাণ্ডে আর কে কে জড়িত? তা এখনও স্পষ্ট নয়। এলাকাবাসীর দাবি, যারা এ নৃশংস ঘটনার সাথে জড়িত—তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসি চাই।

📢 রওজার পরিবারের কান্না থামছে না। তারা বলছে—

“আমার রওজাকে এভাবে মেনে নিতে পারছি না। যারা এই পৈশাচিক কাজ করেছে, তাদের ফাঁসি চাই। এই হত্যার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা স্থির হবো না।”

🔔 মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে এলাকাবাসী। তারা চাইছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলা নেওয়া হোক এবং সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর