সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

নালিতাবাড়ীতে পৃথক দুই জায়গা থেকে দুইটি মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনি বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে বাবুল মিয়া (৪৫)। জানা যায়, বাবুল মিয়ার আগের সংসারে তিন কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে মরদেহ উদ্ধারকৃত বাবুল মিয়ার ভগ্নিপতি মঞ্জুরুল হক জানান, “গতকাল বাবুল তার ভাগ্নির বিয়ে দিয়ে দ্বিতীয় স্ত্রীর কাছে নালিতাবাড়ীতে আসে। সে আমাদের কখনো জানায়নি যে দ্বিতীয় বিয়ে করেছে, তবে তার সেই স্ত্রী মাঝেমধ্যে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতেন। তাদের দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো ছিল না।”

একইদিনে, নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকা থেকেও আরও একটি অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহ দুটি শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দুটি ঘটনায়ই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর