রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে হুমায়ুন মিয়া (৩৫) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের আমবাগান মহল্লার ভোগাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হুমায়ুন মিয়া পাশ্ববর্তী নকলা উপজেলার দুকুরিয়া গড়ের গাঁও গ্রামের ফুল মাহমুদের পুত্র।

এর আগে একই দিন দুপুরে উপজেলার আড়াইআনি বাজার ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় দুমড়ে-মুচড়ে যাওয়া একটি সিএনজি উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার হওয়া সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর ছিল ময়মনসিংহ থ-১১-৩৮৯৯।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নদীতে একটি সিএনজি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে এবং চালকের সন্ধানে অনুসন্ধান শুরু করে। বিকেলে আমবাগান এলাকায় নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে, যা পরে নিহত হুমায়ুন মিয়ার বলে শনাক্ত হয়।

নিহতের স্ত্রী ঝর্ণা খাতুন জানান, “গত শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে হুমায়ুন সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। রোববার বিকেলে একবার মোবাইলে কথা হয়েছিল, তখন তিনি জানান নকলা উপজেলায় আছেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাই। পরে ফেসবুকে নদীতে একটি সিএনজি ভেসে থাকার ছবি দেখে এখানে আসি। এসে স্বামীর মরদেহ ও সিএনজিটি শনাক্ত করি।”

এ বিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, “মরদেহ ও সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর