রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে হত্যার হুমকি।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক নবজাগরণ পত্রিকার কিশোরগঞ্জ জেলা রিপোর্টার মোঃ আজিজুল হককে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় এক জনপ্রতিনিধি।

ঘটনা সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ৭নং সুতারপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রী মুক্তা আক্তার এবং তার সহযোগীরা দীর্ঘ ১৭ বছর ধরে সরকারি ভূমি দখল করে রেখেছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সাংবাদিক আজিজুল হক প্রতিবাদ ও প্রকাশ্যে কথা বলার কারণে মুক্তা আক্তার ক্ষুব্ধ হয়ে ওঠে।

সম্প্রতি মোবাইল ফোনে মুক্তা আক্তার আজিজুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এসময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন— “তুই যদি বাড়িতে আসোস, তোকে জবাই করে তোর রক্ত দিয়ে গোসল করব, নদীর পানি লাল করে দেব।” সাংবাদিক আজিজুল হকের কাছে এ ঘটনার অডিও রেকর্ডও রয়েছে।

এ ঘটনায় আজিজুল হক করিমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৫০৫) করেছেন। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মাহবুব মোর্শেদ জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর