রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে অগ্রণী ব্যাংকের উদ্যোগে দেড় শতাধিক বিদ্যালয়ে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ।

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দেড় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তিন শতাধিক বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেছে । অগ্রণী ব্যাংক পিএলসি’র কাকরকান্দি শাখা । পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ।

বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার ১২১টি প্রাথমিক বিদ্যালয় ও ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে চারা তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

অগ্রণী ব্যাংক কাকরকান্দি শাখার ব্যবস্থাপক আইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও শেরপুর অঞ্চলের প্রধান মুহাম্মদ হারুনুর রশিদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, “গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মাঝে সবুজের প্রতি ভালোবাসা জাগাতে বিদ্যালয় পর্যায়ে চারা বিতরণ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আশা করি, আজকের এই চারা আগামী দিনে সবুজের ছায়া হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেবে।”

অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ হারুনুর রশিদ বলেন, “বর্ষাকাল বৃক্ষরোপণের জন্য উপযুক্ত সময়। পরিবেশ রক্ষায় এবং শিক্ষার্থীদের সবুজের প্রতি অনুরাগী করে তুলতে আমরা এই উদ্যোগ নিয়েছি। দেড় শতাধিক বিদ্যালয়ে চারা বিতরণ করতে পেরে আমরা আনন্দিত।”

উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, “বর্তমান সময়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। অগ্রণী ব্যাংকের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর