রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস

কিশোরগঞ্জ সদরে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্যোগে প্রতিটি ভোট কেন্দ্রের “বুথ ভিত্তিক পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিন সুমনের সঞ্চালনায় আজ ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার সকাল ৬. ৫০ ঘটিকায় সগড়া মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। তিনি বলেন, ” জামায়াতে ইসলামী একটি নির্বাচমুখী জনবান্ধব দল। অতীতের সকল গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে জনগণের সেবায় নিয়োজিত ছিল এবং আছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে এদেশের মানুষ জামায়াতে ইসলামীকেই বেচে নেবে ইনশাআল্লাহ”।
কর্মশালায় ভোট কারচুপি ও জাল ভোট প্রতিহত করা, ভোট কেন্দ্রে বিভিন্ন অনিয়ম রোধে করণীয় এবং দক্ষতার সাথে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন ইত্যাদি বিষয়ে ভোট কেন্দ্রে বিভিন্ন বুথ ভিত্তিক প্রায় দুই শতাধিক পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়া হয়। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচন পরিচলক মাওলানা মোশারফ হোসাইন লোকমান, বিশেষ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন সদর উপজেলা নায়েবে আমীর ও উপজেলা নির্বাচন বিভাগের সভাপতি মোঃ নূর উদ্দিন, সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ, সমাজকল্যান সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর