শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

নালিতাবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আবু সুফিয়ানের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।

আড়াইআনী বাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। কর্মসূচি ঘিরে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আনন্দ র‍্যালি শেষে আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঐতিহাসিক গুরুত্বের দিন হিসেবে উল্লেখ করেন। তিনি দলীয় নেতাকর্মীদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সর্বদা সোচ্চার থাকার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর