রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ এস এম ফরহাদের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং অনিয়মের অভিযোগ তুলেছেন জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে উদয়ন স্কুল ভোটকেন্দ্রে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ফরহাদ জানান, নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন অসঙ্গতির কারণে। তাঁর দাবি, বুথের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদলের কর্মীরা সেখানে লিফলেট বিতরণ করছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেন, লাইনে দাঁড়ানো ভোটাররাও এতে বিরক্ত হচ্ছেন। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই নির্বাচন আপনাদের। আপনারা ভোটকেন্দ্রে এসে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর