রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে প্রাইভেট কার ও ৪৬ বোতল বিদেশি মদসহ আটক ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী গ্রামে বিশেষ অভিযানে প্রাইভেট কার ও ৪৬ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে ভারত সীমান্ত দিয়ে মদ পাচারের চেষ্টা চলছিল। স্থানীয়দের সহযোগিতায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি টয়োটা প্রাইভেট কার (ইঞ্জিন নং: 1NZA754867, চেসিস নং: NZT2405036960) জব্দ করে। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

ঘটনাস্থল থেকে আরো ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে – উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে, রোয়্যাল গ্রীন হুইস্কি : ১২ বোতল,আইকনিক হোয়াইট : ১৮ বোতল ,আইস ভদকা : ১৬ বোতল । মোট জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা  (ওসি)  জানান, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আরো বলেন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর