বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রতিবন্ধকতা থামাতে পারেনি ইব্রাহিমকে—লাঠিতে ভর দিয়ে গানই যার বেঁচে থাকার অবলম্বন নজরুল বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান নবীগঞ্জ মেলায় ছাত্রদল নেতা জিসান ও ইশানের ওপর হামলার কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ একই পরিবারের ৩ জনের বগাদিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, খালেদ হাসান জুম্মন চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ

ডাকসু নির্বাচনে বিজয়ীদের জামায়াত আমিরের শুভেচ্ছা,

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, “৯ সেপ্টেম্বর দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করে, যা গণতন্ত্রের জন্য একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, আমি তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আশা করি, তারা দল-মত নির্বিশেষে সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করবেন এবং দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন।”

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ডা. শফিকুর রহমান বলেন, “সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় আমি অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

এছাড়াও, নির্বাচনের দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। ডা. শফিক বলেন, “আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর