রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ কাউন্সিল।  এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলা বিএনপির নেতৃত্বে কাউন্সিলররা কাকে নির্বাচিত করবেন এ নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। কাউন্সিলের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় দফতর ইতিমধ্যে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেছে।  গঠিত কমিশনে  অ্যাডভোকেট মো: মিজানাুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ  জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো: শরীফুল ইসলাম ও অ্যাডভোকেট মনসুর আলম, এ.এস.এম আজিজুর রহমান ভূইয়া, ডা: মো: ইমরান হাসান রকি ও মোকাররম হোসেন শোকরানা।

গঠিত নির্বাচন কমিশন আজ দুপুর ২টায় কিশোরগঞ্জ রথখলার জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করেন। এতে বলা হয় ১২ সেপ্টেম্বর রাত ৯টায় ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩ তারিখ শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত, জমা দেয়া যাবে পরদিন রবিবার রাত ৮টা পর্যন্ত । মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১৪ তারিখ রাত সাড়ে ৯টা পর্যন্ত এবং ওই দিনরাত দশটায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৬ তারিখ দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে  করা যাবে  প্রার্থীতা প্রত্যাহার  এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে এ দিনই রাত ৮টায় ।

সংবাদ সম্মেলনে বিএনপি’র জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর