শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নেতাকর্মীদের উচ্ছ্বাসে ভিপি সোহেল, সম্মেলনে নতুন প্রত্যাশা

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা বিএনপির আসন্ন সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বইছে নতুন প্রত্যাশা ও উদ্দীপনার জোয়ার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের বত্রিশ জেলা সড়ক মোড়ের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভিপি সোহেল।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিনের উদ্যোগে আয়োজিত এ সভাকে ঘিরে শুরু থেকেই নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। ফুলেল শুভেচ্ছা, স্লোগান ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

“সোহেল ভাই এগিয়ে চলো, কিশোরগঞ্জ তোমার সাথে”—নেতাকর্মীদের এমন স্লোগানে প্রমাণ মেলে ভিপি সোহেলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার।

আলোচনা সভায় বক্তব্যে ভিপি সোহেল বলেন,
“আমি কিশোরগঞ্জ জেলা বিএনপিকে আরও সংগঠিত, গতিশীল ও আধুনিক ধারার নেতৃত্বে নিয়ে যেতে চাই। কর্মীদের ভালোবাসা আমাকে সাহস জোগায়। এই সম্মেলন হবে পরিবর্তনের সূচনালিপি।”

তিনি আরও বলেন,
“বিএনপির প্রতিটি কর্মীই আমাদের মূল শক্তি। সম্মেলনের মাধ্যমে আমরা আরও ঐক্যবদ্ধ হবো এবং আগামীর আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকবো।”

সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, ভিপি সোহেল একজন সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা। কর্মীরা তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির আসন্ন সম্মেলন শুধু নেতৃত্ব পরিবর্তনের মঞ্চ নয়; বরং দলকে নতুন দিকনির্দেশনা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর