রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

টঙ্গীতে রাসায়নিক কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার অভিযান চলছে

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যাল গুদামে এই বিস্ফোরণ ঘটে। পরে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণের ফলে ফায়ার সার্ভিসের চার কর্মী ও কারখানার এক কর্মকর্তা দগ্ধ হন। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম (৪২%), ফায়ার ফাইটার মো. শামীম (১০০%), মো. নুরুল হুদা (১০০%) এবং মো. জয় হাসান (৫%) আহত হয়েছেন। তবে, আহত কারখানার কর্মকর্তার পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, এখন উদ্ধার অভিযান চলছে এবং আশপাশের এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর