শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

ফেব্রুয়ারীতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে এ সমাবেশ হয়। পরে একটি মিছিল শহরের গৌরাঙ্গ বাজার, কালিবাড়ি মোড়, আখড়া বাজার ঘুরে বড়বাজারে গিয়ে শেষ হয়।

বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। পাশাপাশি তারা ৫ দফা গণদাবি বাস্তবায়নেরও আহ্বান জানান।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। এ সময় জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাও. আজিজুল হক, জেলা সেক্রেটারি মাও. নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, মাও. এম এইস লোকমান, মাও. সানাউল্লাহ, খালেদ হাসান জুম্মন, শহর আমীর মাও. আব্দুল হক এবং সদর উপজেলা আমীর মাও. কারী নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর