শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ-৩ আসনে সম্ভাব্য এমপি প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার দেখা হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী হাফেজ প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গুণধর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছনকান্দা হাজী বাড়ির সামনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গুণধর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাজহারুল ইসলাম নাঈম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার। তিনি দলীয় অবস্থান, নির্বাচনী প্রস্তুতি এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. রফিকুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. রুহুল আমিন, সহ-সভাপতি আতিকুল ইসলাম, গুণধর ইউনিয়ন কমিটির সেক্রেটারি মোজাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. আমিনুল ইসলামসহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে নির্বাচনী কার্যক্রম জোরদারের আহ্বান জানান এবং ইসলামপন্থী রাজনীতিকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর