বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

অতিরিক্ত ফি নয়, আন্তরিক সেবাই মহিনন্দ ইউনিয়নের পরিচয়

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে

মো. আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ সেবার মানোন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে কর্মকর্তারা ও কর্মচারীরা সেবাদানকেই নিজেদের প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা প্রত্যেক নাগরিককে আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করা হচ্ছে। জন্মনিবন্ধন, মৃত্যু সনদসহ অন্যান্য সরকারি কার্যক্রম নির্ধারিত সরকারি ফি অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে— অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না।

উদ্যোক্তারা জানান, “আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি। আমাদের লক্ষ্য— মহিনন্দ ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদে পরিণত করা, যেখানে সেবাই হবে মূল উদ্দেশ্য।”

সেবা নিতে আসা এক নাগরিক বলেন, “এখানে খুব অল্প সময়েই সেবা পাওয়া যায়, আর কর্মকর্তাদের ব্যবহারও অত্যন্ত আন্তরিক।”

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, “সেবার মানোন্নয়ন ও টেকসই উন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে পুরো ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে।”

প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “সরকারি নির্ধারিত ফি-এর বাইরে কোনো অর্থ নেওয়া হয় না। আমরা টেকসই উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছি।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর