বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

প্রতি এক্সেভেটর ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বালু ব্যবসায়ীদের।

  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।

১৮নভেম্বর ২০২৪ (সোমবার) নালিতাবাড়ী উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

নালিতাবাড়ীতে নয়াবিল ইউনিয়নের নয়াবিল হাতিপাগার ভাঙ্গায়, অবৈধ ভাবে নাকুগাও মহাসড়ক রাস্তার পাশে গভীর গর্ত তৈরি হওয়ায় এবং ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করায় ৫ টি এক্সেভেটর জব্দ করে প্রতি এক্সেভেটর ৫০ হাজার টাকা করে ২ লাখ ৫০ টাকা জরিমানা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং জব্দকৃত বালু দ্বারা গভীর গর্ত হওয়া স্থানে ভরাট করা হয়।

এবং , জেলা প্রশাসন ভোগাই নদীর কয়েকটি মৌজায় এক বছরের জন্য বালু উত্তোলনের ইজারা প্রদান করলেও সম্প্রতি বেশকিছু মৌজায় উত্তোলন উপযোগী বালু না থাকায় আশপাশের ফসলি জমি ও নদী তীর ভেঙে বালু উত্তোলন করছে অসাধু বালু ব্যবসায়ীরা। এমতাবস্থায় ইজারার শর্ত ভঙ্গ হওয়ায় ওইসব স্থানে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর