বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

নালিতাবাড়ীতে ইউএনও বিরুদ্ধে ইজারাদারদের সংবাদ সম্মেলনে ইউএনও’র বাধা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ইউএনও বাধায় বালু মহলের ইজারাদারের সংবাদ সম্মেলন পন্ড হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের উত্তর গড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

জিলানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল কাদির জিলানী নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলনের জন্য জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তার নিজ বাস ভবনে ডাকেন। সংবাদ সম্মেলনের একপর্যায়ে সহকারী কমিশনার ভূমি ও ইউএনও মাসুদ রানা স্ব- শরীরে পুলিশ ফোর্স নিয়ে সংবাদ সম্মেলনের স্থানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে থেকে বালু ব্যবসায়ী জিলানী ও অপর ব্যবসায়ী হারুন অর রশীকে সংবাদ সম্মেলন করার অপরাধে আটক করতে আসেন। এসময় সাংবাদিকরা তার বিরুদ্ধে কোন গ্রেফতারী পরোয়ানা আছে কিনা সেটি জানতে চাইলে ইউএনও বিষয়টি পরে জানানো হবে সাংবাদিকদের জানান।


উল্লেখ্য – সংবাদ সম্মেলনে ইজারাদার তার লিখিত বক্তব্যে জানান, নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা নিজে লাভবান হওয়ার জন্য নিয়ম বহির্ভূত ভাবে মোবাইল কোর্ট করে বালু উত্তোলনে বাধা সৃষ্টি করেন। এছাড়া নিলামে আটককৃত বালু অনিয়মের মাধ্যমে ৬ কোটি টাকার বালু মাত্র ৯৪ লাখ টাকা বিক্রি করে সরকারের রাজস্ব ক্ষতি করে নিজে লাভবান হন। তারই নির্দেশে ইজারাকৃত জায়গার বাইরে নিলাম গ্রহিতাগন অবৈধভাবে মিনি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করেন।

সংবাদ সম্মেলনে বালু ব্যবসায়ী জিলানী ইউএনও কর্তৃক মিথ্যা মামলা ও মোবাইল কোর্টে হয়রানী সহ নানা অভিযোগে তাকে হেনস্তা করার আশংকা প্রকাশ করেন। আশংকা প্রকাশ করার পরপরই ইউএনও ও এসিল্যান্ড পুলিশ নিয়ে হাজির হন। এসময় তিনি সংবাদ সম্মেলন কারীদের উঠিয়ে আনতে চেষ্টা করলে সংবাদ কর্মীদের প্রশ্নের মুখে তাকে রেখে যেতে বাধ্য হন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর