শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কিশোরগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল, জনদুর্ভোগ নিরসনের দাবি ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র‍্যালি মে দিবসে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির দাবি কিশোরগঞ্জের হোসেনপুরে মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত নালিকাবাড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত। কিশোরগঞ্জ মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: নিঃসন্তান দম্পতির কোলে তুলে দেওয়া হলো নবজাতক সার্টিফিকেট/মার্কশিট হারানোর বিজ্ঞপ্তি অসম্ভবকে সম্ভব করলেন নেত্রকোনার এসপি: ১৫ দিনেই ফিরল হারানো হাসি! ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিমের কোন তৈরির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরে মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) পালিত হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিষ্টি পট্টি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবজু, সাবেক পৌর মেয়র এস এম মাহবুবুর রহমান, কামরুজ্জামান, আশরাফ আলী মৃধা টুটুল, জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাওলানা কারিমুল্লাহ, সাবেক সহকারী অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে দিবসটির কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর