বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল, নেতাকর্মীদের উৎসবমুখর অংশগ্রহণ অপরাধের স্বর্গ রাজ্য বন্দর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে প্রস্ন জনমনে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের বর্জ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাক চাপায় ছাএদল ও যুবদলের দুই নেতার মৃত্যু নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর জাতীয় সংসদ ভবন পরিদর্শন, উপহার দিলেন এমপি হাসনাত আবদুল্লাহ ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনায় পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ​নেত্রকোনায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা: স্বামী-সন্তান আশঙ্কাজনক, ঘাতক আটক। মামলা নিতে ঘুষ দাবির অভিযোগে থানায় ঘেরাও স্বজনদের

নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের বর্জ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাক চাপায় ছাএদল ও যুবদলের দুই নেতার মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি -নাজমুল খন্দকার আবির

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টায় নাসিক ৯নং ওয়ার্ডস্থ জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্নে এ ‍দুর্ঘটনায় নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও ফতুল্লাস্থ কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান।
জানা গেছে, নিহতরা মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদ হতে রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের জালকুড়ির দিকে আসছিলেন। চলন্ত পথে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছানো মাত্রই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে চাপায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতরা ছাত্রদল ও যুবদলের নেতা। আমরা সংঘর্ষ হওয়া ট্রাকটি জব্দ করা হলেও চালক এখন পর্যন্ত আটক নেই।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি এবং নিহত যুবদল ও ছাত্রদল নেতার পরিবারকে শান্তনা দিয়ে এসেছি। সিটি নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর