মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামে অভিযান চালিয়ে রাসেল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৩ অক্টোবর) গভীর রাতে প্রায় রাত ১টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযান চলাকালে রাসেলের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আটক রাসেল মোচাগড়া গ্রামের ইমান আলীর ছেলে। তার মালিকানাধীন মোচাগড়া বাজারে একটি ওয়ার্কশপের দোকানও রয়েছে।
এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।