‎
‎আল-আমিন স্টাফ রিপোর্টার:
‎শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মালাকোচা এলাকায় বন্যহাতির পাল ধানক্ষেতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা হাতির দল প্রায় প্রতি দিন ও রাতের আঁধারে ফসল খেয়ে পিষে ধ্বংস করে দিচ্ছে কৃষকদের আবাদি জমি।\


‎ফসল রক্ষায় স্থানীয় কৃষকরা দিন রাতভর মশাল জ্বালিয়ে, বাঁশি বাজিয়ে দলবেঁধে পাহারা দিচ্ছেন। তবুও হাতির আক্রমণ ঠেকানো যাচ্ছে না। এতে ধান চাষ নির্ভর শত শত কৃষক চরম আতঙ্ক ও ক্ষতির মুখে পড়েছেন।
‎
‎স্থানীয়রা দ্রুত বন্যহাতি প্রতিরোধে বনবিভাগ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
‎