মাদারীপুর শিবচর প্রতিনিধি।
সাগর কর্মকার।

মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি নেতা জনাব কামাল জামাল মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে শিবচরে বর্ণাঢ্য র‌্যালি ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শিবচরের ঐতিহ্যবাহী হাতিরবাগান মাঠে এই কর্মসূচি আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থগিতাদেশপ্রাপ্ত নেতা জনাব কামাল জামান নুরুদ্দিন মোল্লা। তার নেতৃত্বে শিবচর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন—মাদারীপুর-১ আসনের জনপ্রিয় প্রার্থীকে ষড়যন্ত্রমূলকভাবে মনোনয়ন স্থগিত করা হয়েছে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

প্রধান অতিথি কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন,জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবেই লড়াই চালিয়ে যাব।”

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করে মাঠ পুরোপুরি জনসমুদ্রে পরিণত হয়।