মাদারীপুর শিবচর প্রতিনিধি: সাগর কর্মকার
ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থনে র্যালি ও সমাবেশ করেছে শিবচর উপজেলা বিএনপি।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ র্যালি শেষে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের সম্ভাব্য প্রার্থী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুরাগ খান, সদস্য সচিব সাইদুল বেপারি প্রমুখ।

বিকেল ৩টা থেকে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে একাত্তর সড়কে জড়ো হন। মুহূর্তেই কানায় কানায় ভরে যায় পুরো এলাকা।
অনুষ্ঠানে শিবচর উপজেলার ১৯টি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ অংশ নেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর মনোনয়ন দেওয়ার দাবি জানান।