মুরাদনগর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে সম্প্রতি কয়েক দফায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানসমূহে বিভিন্ন আইন-অপরাধ, পরিবেশ বিপর্যয় রোধ, বাজার মনিটরিং এবং অবৈধ ড্রেজার অপসারণসহ উল্লেখযোগ্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়।
অভিযানের গুরুত্বপূর্ণ কার্যক্রমসমূহ
১। ১৬ নভেম্বর ২০২৫ – অবৈধভাবে মাটি কাটার অপরাধে অর্থদণ্ড
মুরাদনগর সদর ইউনিয়নের বড় আলীরচর গোমতী নদীর তীর ব্রিজ সংলগ্ন এলাকায় মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অভিযুক্ত সাইদুর রহমানকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় ২টি এক্সক্যাভেটর অপসারণ এবং ২টি ব্যাটারি জব্দ করা হয়।

২। ১৬ নভেম্বর ২০২৫ – অবৈধ ড্রেজার অপসারণ
পূর্ব ধইর (পূর্ব) ও পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ৩টি ড্রেজার এবং প্রায় ১,০০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
৩। ১১ নভেম্বর ২০২৫ – বাজার মনিটরিং ও স্বাস্থ্যবিধি যাচাই
হোটেল-রেস্তোরাঁয় খাবারের মান ও পরিচ্ছন্নতা যাচাই করতে বাজার মনিটরিং অভিযান চালানো হয়।
অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আল মদিনা হোটেলকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
৪। ১০ নভেম্বর ২০২৫ – তেল বিপণনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
BSTI এর প্রসিকিউশানের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন একটি তেল বিপণনকারী প্রতিষ্ঠানকে ভেজাল ও মান লঙ্ঘনের কারণে ২,০০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
৫। ০৭ নভেম্বর ২০২৫ – পূর্ব ধইর ইউনিয়নে ড্রেজার বিরোধী অভিযান
পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ৪টি ড্রেজার এবং প্রায় ২,৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
৬। ০৬ নভেম্বর ২০২৫ – যাত্রাপুর ইউনিয়নে অভিযান
যাত্রাপুর ইউনিয়নের পশ্চিমবিল এলাকা থেকে ২টি ড্রেজার এবং প্রায় ১,৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
উপজেলা প্রশাসনের এসব ধারাবাহিক অভিযান স্থানীয় পরিবেশ রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।