নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমের অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে নালিতাবাড়ী খাদ্যগুদামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

চলতি আমন মৌসুমে নালিতাবাড়ীতে সরাসরি কৃষকদের কাছ থেকে ২১১ মেট্রিক টন ধান ও ১ হাজার ৪০১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকারি নির্ধারিত হিসেবে প্রতি কেজি ধান ৩৪ টাকা এবং প্রতি কেজি চাল ৫০ টাকা দরে ক্রয় করা হবে বলে জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার রাশিদুজ্জামান ইমরান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।