মাদারীপুর শিবচর প্রতিনিধি।
সাগর কর্মকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থগিত করা মাদারীপুর-১ (শিবচর) আসনে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নাদিরা আক্তার। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নতুন করে ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। এই তালিকায় মাদারীপুর-১ আসনের জন্য নাদিরা আক্তারের নাম চূড়ান্ত করা হয়।

এর আগে, এ আসনে কামাল জামান মোল্লাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও পরদিনই তার মনোনয়ন স্থগিত করে দল। এরপর এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় এবং বিএনপি সমর্থকদের মধ্যে নতুন প্রার্থী নিয়ে নানা আলোচনা চলছিল।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিকভাবে সক্রিয় থাকা এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা বিবেচনা করেই নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার মনোনয়ন ঘোষণার পর শিবচরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।

এদিকে, মনোনয়ন পাওয়ার পর নাদিরা আক্তার বলেন, “দলের আস্থা অর্জন করা আমার জন্য বড় গর্ব। শিবচরের মানুষের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি সর্বশক্তি দিয়ে কাজ করব।