মাদারীপুর শিবচর প্রতিনিধি।
সাগর কর্মকার।

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি নেতা কামাল জামান নূরুদ্দিন মোল্লার মনোনয়ন বাতিলের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো শিবচর উপজেলা।আজ (৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায়)হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে একটি বিশাল মশাল মিছিল করেন তার সমর্থকরা।

মিছিলটি শিবচর উপজেলা হাতির বাগান মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মশাল হাতে নেতাকর্মীরা একটানা স্লোগান দিতে থাকেন—
“মনোনয়ন ফিরিয়ে দাও, গণতন্ত্র বাঁচাও”,কামাল জামানকে নির্বাচন থেকে বঞ্চিত করা চলবে না।

এসময় নেতাকর্মীরা দাবি করেন, কোনো বৈধ কারণ ছাড়া ষড়যন্ত্রমূলকভাবে কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা বলেন
“মাদারীপুর-১ আসনে জনগণের পছন্দের প্রার্থীকে দূরে রাখতে কিছু মহল নোংরা রাজনৈতিক খেলায় নেমেছে। শিবচরের জনগণ এটাকে মেনে নেবে না।”