কিশোরগঞ্জ প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ (IAB) কিশোরগঞ্জ সদর পৌর শাখার উদ্যোগে ঐতিহাসিক দ্বীনিবিদ্যাপিঠ আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ আয়োজিত দু’দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মাহফিলে আগত মুসল্লিদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শুক্রবার দিনের শুরু থেকেই মেডিক্যাল ক্যাম্পে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা যায়। এখানে আগতদের জন্য প্রাথমিক চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনায় স্থানীয় স্বেচ্ছাসেবক এবং চিকিৎসাসেবীরা দায়িত্ব পালন করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর পৌর শাখার নেতৃবৃন্দ জানান, সিরাতুন্নবী (সা.) মাহফিলে আগত মানুষের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, আগামীকালও একইভাবে এই সেবা প্রদান চলমান থাকবে, ইনশাআল্লাহ।