কিশোরগঞ্জ, ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার:


কিশোরগঞ্জ সদর-১ (সদর–হোসেনপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানির নেতৃত্বে আজ মঙ্গলবার সকালে জেলা শহর ও সদরের বিভিন্ন এলাকায় এক বিশাল মোটরসাইকেল ও গাড়ির শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শোডাউনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কিশোরগঞ্জ পৌর, সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা স্বতঃস্ফূর্তভাবে দলীয় প্রতীক ‘হাতপাখা’র পক্ষে সমর্থন প্রদর্শন করেন।

এ উপলক্ষে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিত নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে বিভিন্ন শ্লোগান দেন।