মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান।

সভা পরিচালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান। এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট ড. হেলাল উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

May be an image of dais and text that says 'বিসমিল্লাহির রাহযানির রাহিম ગ ভিসেম্বর ভিসেম্বর২০২৫ ২০২৫ আালোচনা ১৬ ১৬ডিসেম্বর মহান বিজয় য় দিবস উপলক্ষে সোমবার জাতীয় জাতীয়প্রেসক্াব প্রেসক্লাব মিলনায়তন সতা বাংলাদেশ জামায়াতে সলই ঢাকা মহানগরী দক্ষি প্রধান অতিথি: ডা. শফি সম্মানিত আমীরে জাম সভাপতি: মো. নূরুল কেন্দ্রয় নির্বাহী পরিষদ সদসা উদেনর মহগজত্তিীস লদ্ছে অলোানা Лo'

আলোচনা সভায় মহানগরী দক্ষিণের কর্মপরিষদ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।