মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা।

তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।