মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি’র উদ্যোগে লন্ডনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫, যুক্তরাজ্য সময়) লন্ডনের সিটি প্যাভিলিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আলোচনা সভায় তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয়ের চেতনায় গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মহান বিজয় দিবস জাতির জন্য গৌরব ও আত্মত্যাগের অনন্য স্মারক, যা আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।