বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ব্রিফিংয়ে তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি এবং ২৭ নভেম্বর থেকে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. জাহিদ জানান, বাংলাদেশসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক মেডিকেল বোর্ড তার চিকিৎসা পর্যবেক্ষণ করছে। বয়সজনিত জটিলতার কারণে তিনি একটি কঠিন সময় পার করছেন।

এ সময় খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।