কিশোরগঞ্জ সদর প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে দলীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিশেষ মোনাজাতে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ শরিফ ওসমান হাদির আদর্শ, ত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর জীবন ছিল সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।