ঢাকা, ২১ ডিসেম্বর (রোববার):


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করেছেন।

রোববার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের সালাত আদায়ের পর তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় মহান আল্লাহর দরবারে শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত এবং তাঁর শাহাদাত কবুল হওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. এডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফারহাদসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ।